বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দরিয়াপুর বাজারের মা-বাবা কম্পিউটার দোকান থেকে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর বাজারে মা-বাবা কম্পিউটার এন্ড স্টেশনারী দোকানে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ আব্দুল খালেক (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ডিবির ওসি মামুনের নির্দেশে এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে খালেককে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা। সে ওই গ্রামের আব্দুস সালামের পুত্র। পুলিশ জানায়, সে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com