বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মাধবপুর উপজেলার নোয়াপাড়া জোনাল অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকজন মনগড়া মত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রাহকসেবা দুরের কথা নানাভাবে গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এ অফিসে এখন টাকা ছাড়া ফাইল নড়ছে না। ফলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, আবাসিক, বাণিজ্যিক সহ নতুন সংযোগ ও মিটার স্থানান্তরের ক্ষেত্রে ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। নোয়াপাড়া সায়হাম নগর ইটাখলা গ্রামের হাজী আব্দুর রাজ্জাক আবু প্রধান জানান, তার দোকানে বিদ্যুৎ সংযোগের জন্য গত ১১ ফেব্র“য়ারী ৫১ হাজার টাকা দিয়ে আবেদন করেন। বিদ্যুৎ বিভাগ যথারীতি ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুঁটি বসানোর কাজ সমাপ্ত করে। কিন্তু অদৃশ্য কারণে উক্ত খুঁটিতে নতুন তার টানানো হচ্ছে না। এ ব্যাপারে হাজী আব্দুর রাজ্জাক স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্নও হয়েছেন। নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ বিভাগের উপ-মহাব্যবস্থাপক (অভিযোগ) নগেন্দ্র নাথ সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, হাজী আবদুর রাজ্জাকের নতুন সংযোগ নিয়ে স্থানীয়ভাবে বিরোধ দেখা দিয়েছে এ কারণে তার সংযোগ পেতে দেরি হচ্ছে। তবে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে সংযোগ দিতে কোনো সমস্যা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com