বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আটক বৈছাআ’র ৩ নেতা মুচলেকায় মুক্ত হবিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবকে নবগঠিত কমিটির ফুলের শুভেচ্ছা হবিগঞ্জে নিবন্ধিত টমটম ১ হাজার ৩শ চলাচল করছে ৫-৭ হাজারের বেশি চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ব্যাংক-বিকাশ প্রতারণায় ডিবির অভিযান নগদ ৬ লাখ টাকা উদ্ধার ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মুতির দাফন সম্পন্ন আখাউড়ায় কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সাপের কামড়ে মরিয়ম আক্তার রুবি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বহরা ইউনিয়নের আশ্রবপুর গ্রামের রুবেল মিয়ার কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঘরের দরজার আড়াল থেকে খেলনা আনতে গেলে মরিয়ম আক্তার রুবিকে সাপে কামড় দেয়। সে তার বাবাকে বিষয়টি জানালে বাবা তার পা বেধে দেয়। কিছুক্ষণ পর সে অসুস্থ বোধ করলে পায়ের বাঁধন খোলে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সে বেশি অসুস্থ হয়ে পরলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে সময়ক্ষেপণ করে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com