শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে মাধবপুর থানার পুলিশ। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল পৌঁনে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউপিস্থ পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন দক্ষিণ পাশে সুরমা চা বাগানের ২০ নং ডিভিশনের কাঁচা রাস্তার উপর থেকে ভারতীয় ৫ কেজি গাঁজা উদ্ধারসহ প্রদীপ চন্দ্র দাশ (৩৮) ও সুমন মিয়া (২০) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- নোয়াপাড়া ইউনিয়নের বৈকন্ঠপুর চা বাগান গ্রামের মৃত যোগেন্দ্র চন্দ্র দাশের পুত্র প্রদীপ চন্দ্র দাশ (৩৮), একিই ইউনিয়নের ইটাখোলা (মোড়াপাড়া) গ্রামের মৃত রমজান আলীর পুত্র সুমন মিয়া (২৪),।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত দুইজন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com