রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের বুথ উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ জীবন সাজাবে জীবন বাঁচাবে সামাজিক সুরক্ষা রক্ষাকবচ সর্বজনীন পেনশন স্কিম’ এই প্রতিপাদ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে মাধবপুর উপজেলা পরিষদের সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রমের বুথ ফিতা কেটে উদ্বোধন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী অফিসার এ. কে. এম. ফয়সাল, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত বিন কুতুব, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ.ইচ.এম. ইশতিয়াক মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারসহ মাধবপুর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউ/পি চেয়ারম্যানবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com