বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গল এক ব্যক্তির ঘরের সিলিং থেকে বিশাল আকৃতির ঝুলন্ত অজগর সাপ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৩৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে এসে এক ব্যক্তির ঘরের সিলিংয়ের উপর ঝুলছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। সাপটিকে দেখতে পেয়ে ঘরের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ ওই বাসায় গিয়ে সিলিংয়ের উপর থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (০৭ এপ্রিল) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের আফতাব মিয়ার বাড়িতে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত অজগর সাপ দেখে বাসার লোকজন আমাদের খবর দেন। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে গিয়ে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। পরে সাপটিকে বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সজল দেব আরও বলেন, পার্শবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়ায় মাঝে মধ্যেই খাবারের সন্ধ্যানে বন থেকে বিরল প্রজাতির প্রাণীসহ বিভিন্ন প্রাণী বন ছেড়ে লোকালয়ে ছুটে আসছে। অনেক সময় অসচেতন কিছু মানুষের হাতে পড়ে এসব প্রাণীর মৃত্যুও হচ্ছে। আবার কিছু প্রাণী সড়ক পারাপার হতে গিয়ে চলন্ত গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে মারা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com