বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিখোঁজের ২৫ দিনেও সন্ধ্যান মিলেনি আজমিরীগঞ্জের এনায়েত মোড়লের

  • আপডেট টাইম শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের ২৫দিন অতিবাহিত হলেও সন্ধ্যান মিলেনি এনায়েত মোড়ল (৪০) এর। গত ৫ মার্চ উমেদনগরস্থ মাহবুব রাজার মাজারে ওরস থেকে এনায়েত মোড়ল নিখোজ হয়। এনায়েত মানসিক রোগী বলে তার পিতা আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের দিনমজুর মোঃ রইছ মোড়ল জানান। এ ব্যাপারে গত ২৮ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। জিডিটি তদন্তের জন্য হবিগঞ্জ চৌধুরী বাজার পুলিশতে দেয়া হয়েছে।
দিনমজুর মোঃ রইছ মোড়ল জানান, তার ছেলে মোঃ এনায়েত মোড়ল মানসিক রোগে আক্রান্ত। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করালেও কোন সুফল পাচ্ছেন না। সর্বশেষ তিনি গত ২৯ ফেব্রুয়ারী নাসিরেনগর কবিরাজের কাছে নিয়ে যান ছেলে এনায়েতকে। সেখান থেকে হবিগঞ্জ ফেরাত পর রাত হয়ে যাওয়ার সদল কাটানোর জন্য মাহবুব রাজার মাজারে ওরসে চলে যান। এক পর্যায়ে এনায়েত পস্রাব করার কথা বলে বাবার নিকট থেকে যান। এর পর আর ফিরে আসেননি।
৪ মেয়ে ১ ছেলের জনক দিনমজুর মোঃ রইছ মোড়ল জানান, এর পর থেকে দীর্ঘ ১ মাস ধরে আত্মীয় স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোন সন্ধ্যান পাওয়া যায়নি। ব্যর্থ হয়ে তিনি ২৮ মার্চ হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com