শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল সাইমুম আহাদ এর সভাপতিত্বে ও সহ সভাপতি এহসানুল হাসান চৌধুরী অপি’র পরিচালনায় হবিগঞ্জের স্বনামধন্য একটি মাদ্রাসায় শতাধিক এতিমদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সফিকুর রহমান সিতু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, হবিগঞ্জ জনতার এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার ও ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি ইখতিয়ার লোদী সানি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাজমুল হোসেন অনি, নুরুল হক জিএম, মোজাক্কির হোসেন ইমন।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন লিমন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মাসুম মিয়া প্রমুখ। এতে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম হাফেজ মিজানুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com