বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সিএনজি ও পিকআপের সংঘর্ষে শিশু-মহিলাসহ আহত ৭

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মাধবপুর নামক স্থানে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশু মহিলাসহ ৭ জন আহত হয়েছেন। গতকাল রবিবার (১৭ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, কাজিরবাজার থেকে হবিগঞ্জ গামী সিএনজিটি মাধবপুর নামক স্থান এলাকায় পৌঁছমাত্রই ইনাতগঞ্জ দিক থেকে আসা একটি পিকআপ ঢাকা-মেট্রো ন-১২-৫৫৫৯ নাম্বারহীন সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ৪ জনকে আংশনকা জনক অবস্থায় সিলেট এজিএম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মতিন (৪২), জগন্নাথপুর উপজেলা হরিনাকান্দি গ্রামের দিপংকর দাশ (৪০), পলি রানী দাশ (৩০), অন্না রানী দাশ (৪), রাজু দাশ (০৯), সজলা রানী দাশ (৫৫), শফির উদ্দিন (৪০)। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানার একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com