বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুতাং নদীতে কুমির আতংক!

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সুতাং নদীতে রাক্ষুসে কুমির আতংক দেখা দিয়েছে। কুমিরের ভয়ে ওই নদীতে এখন আর কেউ মাছ ধরতে নামছে না। গোসলতো দূরের কথা সাধারণ মানুষ নদীর ধারে কাছে যেতেও ভয় পাচ্ছে। ইতোমধ্যে রাক্ষুসে কুমির একটি গরু ও একটি ছাগল খেয়ে ফেলেছে এমন সংবাদে সর্বত্র আতংক দেখা দেয়। সুতাং পাড়, জোয়ার লালচান্দ, দুবাড়িয়া, লাদিয়া, মহিমাউড়া, পঞ্চাশ সহ নদী ঘেষা গ্রামগুলোতে সুতাং নদীর কুমিরের আতংকের রসালো আলোচনা চলছে। এখন মাছ ধরার মৌসুম হলেও কুমির আতংকে মাছ শিকারিরা সুতাং নদীতে নামতে সাহস পাচ্ছে না। এ প্রসঙ্গে কালিনগর গ্রামের মাওলানা কে.এম আকছির জানান, গত কয়েকদিন আগে কয়েকটি গরু ও কয়েকটি ছাগল সুতাং নদীর চরে ঘাস খাওয়ার সময় হারিয়ে যায়। অনেক খোঁজাখোজির পর ওই গরু ও ছাগলটি টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায় সুতাং নদীর একটি ডরে। এর পরই শোর পড়ে যায় কুমির খেয়ে ফেলেছে। আদৌ ওই নদীতে কুমিরের অবস্থান আছে কিনা এমন সন্দেহ ঘোরপাক খাচ্ছে সর্বত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com