রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

তিনদশক পূর্তি উদযাপনে বানিয়াচঙ্গে ছাত্রফ্রন্টের কর্মী সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ জাকসু’র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হাসান চৌধুরী শাহিন বলেছেন, বাংলাদেশ নামক রাষ্ট্রে ছাত্রসমাজকে নষ্ট করার জন্য শাসকরা ৪৩ বছর ধরে সব আয়োজন সম্পন্ন করেছে। ছাত্রসমাজ আজ মেধাশূন্য হয়ে নৈতিকতা বিবর্জিত কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
গতকাল শুক্রবার বানিয়াচঙ্গ উপজেলার বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথাগুলো বলেন। আগামী ‘২১ জানুয়ারী ২০১৫’ সালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের তিনদশক পূর্তি উদযাপনকে সফল ও সার্থক করে তোলার জন্য সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। বানিয়াচঙ্গ উপজেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান তারেকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ উপজেলা ছাত্রফ্রন্ট সদস্য মোক্তাদির মিয়া, মনসুর আহমেদ, রিয়াদ এবং উপজেলা বাসদের সাধারণ সম্পাদক এ আর সি কাওসার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com