বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাওঃ হাফিজুর স্মরণে নবীগঞ্জে আল-ইসলাহ’র মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শুক্রবার বিকাল ৩টায় নবীগঞ্জ এস আর জামে মসজিদে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবীগঞ্জ সদর ইউনিয়নের সহ-সভাপতি, এস আর মসজিদের খতিব ও মুকিমপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক মরহুম মাওলানা হাফিজুর রহমান স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আল-ইসলাহর সভাপতি কাজী মাওলানা মাহবুব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আল-ইসলাহর সভাপতি হাফেজ রুহুল আমিন চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহীম মিয়া, উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কয়েছ আহমদ মাহাদী, পৌর অফিস সম্পাদক ক্বারী হারুনুর রশিদ, ৮নং ইউনিয়ন সভাপতি মোঃ ইজাজ মিয়া, জেলা তালামীযের সদস্য আবু সাঈদ মোঃ ছায়েম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা শব্বির আহমদ চৌধুরী ও হাজী আছাব মিয়া প্রমুখ। আলোচনা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ ইব্রাহীম মিয়া ও মরহুমের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন উপজেলা সভাপতি কাজী মাওলানা মাহবুব আহমদ।
মরহুম হাফিজুর রহমান ও তাঁর পিতা গত ২৯ আগস্ট শুক্রবার জুমার নামাজ পড়াতে নবীগঞ্জ আসার পথে সৈয়দপুর বাজার স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com