শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে লেবুর হালি ১২০ টাকা দোকানিকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ৪৪ টাকায় কেনা লেবু ১২০ টাকা হালি দরে বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌধুরী বাজারে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারের লেবু বিক্রেতা ফরিদ মিয়ার কাগজপত্র খতিয়ে দেখা যায়, তিনি ৪৪ টাকা হালিতে লেবু কিনে এনেছেন। কিন্তু ১২০ টাকা হালি দরে বিক্রি করছেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
অভিযানে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ফল বিক্রেতা তাজুল ও সুজন এবং আলু বিক্রেতা প্রতিষ্ঠান তাহমিদ এন্টারপ্রাইজকে চাড় হাজার জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তিনি বলেন, চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রমজানে পুলিশকে সঙ্গে নিয়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com