বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

শায়েস্তগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধিভূক্ত প্রতিষ্ঠান বাংলাকম্পিউটার ট্রেনিং সেন্টারে ছয় মাস মেয়াদী কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স এর চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (৯ মার্চ) সকালে অত্র প্রতিষ্ঠানে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতির সেক্রেটারী ও বার্মিংহাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর বিউটি আক্তার, মোঃ তোফাজ্জল হোসেন।
বক্তরা এককথায় বলেন- কম্পিউটার শিক্ষায় শায়েস্তাগঞ্জে আলো ছড়াচ্ছে বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টার। অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বক্তারা।
প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ কামরুল হাসান বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর ২০১৭ সালের জুন মাসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন পেয়ে প্রতি বছর শত শত ছেলে-মেয়েদের ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ পরিচালনা করে আসছি। এখান থেকে ছেলে মেয়েরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশে বিদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com