বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬তম জন্মোৎসব চিত্রাংকনে শুরু

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬তম জন্মোৎসব উপলক্ষে ২দিন ব্যাপী অনুষ্ঠান সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুক্রবার বিকালে শুরু হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে ছিল, সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৃনাল কান্তি দাশ বাদল, সহ-সভাপতি শিক্ষক নিখিল সূত্রধর, রশময় শীল, বিধু ভূষন গোপ, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, রতিশ দাশ, নরেশ দাশ, অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অনজন, সজল দেব, দিপন দাশ, নয়ন দাশ, জয়হরি দেব, হৃদয় শীল, বিপুল দাশ, বিজিত দেব, গোপেন্দ্র শীল, রিনা সরকার, লীলা সরকার, অনিক সরকার, আনন্দ নিকেতনের সভাপতি দেবুল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক পলাশ বনিক, শৈলেশ দাশ প্রমুখ। অনুষ্ঠানমালার মধ্যে আজ শনিবার সকাল ৭.৩৫ মিনিটে ১৩৬তম জন্মলগ্ন ঘোষনা, সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা, ১০ টায় বস্ত্র বিতরন, ১২ টায় লীলা সংকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দবাজারে ভান্ডারে বিতরণ। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করছেন উদযাপন কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com