বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পরিচ্ছন্ন শহর গড়তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অগ্রনী ভূমিকা পালন করতে পারেন-পৌর মেয়র সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিচ্ছন্ন হবিগঞ্জ শহর গড়তে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অগ্রনী ভূমিকা পালন করতে পারেন। হবিগঞ্জ পৌরসভার পৃষ্টপোষকতায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন, ‘ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভা পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো ‘গ্রীন স্কুল, ক্লিন স্কুল’ গড়ার জন্য কাজ শুরু করেছে। প্রতিটি বিদ্যালয়ে পৌরসভার পক্ষ হতে ডাস্টবিন দেয়া হয়েছে। বিদ্যালয়গুলোতে মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে।’ মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে ফুলের বাগানসহ সুন্দর পরিবেশ সৃষ্টিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করবে হবিগঞ্জ পৌরসভা।’ বৃহস্পতিবার আবাসিক এলাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌর এলাকার ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদিন বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং ক্ষুদে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য। উল্লেখ্য হবিগঞ্জ পৌরসভার পৃষ্ঠপোষকতায় বিগত বছর ও হবিগঞ্জ পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com