বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে গতকাল সোমবার সকালে জেলা আধুনিক স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মঈন উদ্দিন সাচ্চু। বক্তৃতা করেন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম। টুর্ণামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিনে জোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ এবং আইডিয়াল হাইস্কুল দল অংশ নেয়। এতে জোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ ৯৬ রানে আইডিয়াল হাই স্কুলকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে জোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজ ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে। ওই স্কুলের তানিম অপরাজিত ৮৩ রান সংগ্রহ করে। জবাবে আইডিয়াল হাই স্কুল ৩৪.৫ ওভারে ১২৩ রান করে অল আউট হয়ে যায়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অপরদুটি দল হর আবু জাহির উচ্চ বিদ্যালয় ও আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com