বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

ধর্মীয় অনুভূতিতে আঘাত ॥ ছাত্রদল নেতা অনিকে গ্রেফতারের দাবীতে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ছাত্রদল নেতা অনির্বাণ নাগ অনির ফেসবুক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেয়া পোস্টের ঘটনায় মহাসড়ক অবরোধ করাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবীতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত অনির্বাণকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে অনির্বাণকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল। এঘটনার পর থেকে হঠাৎ শান্ত নবীগঞ্জ উতপ্ত হয়ে উঠেছে।
রবিবার বাদ জোহর নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে উপজেলার সর্বস্তরের মুসলিম জনগণের পক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে গণস্বাক্ষর দিয়ে অনির্বানকে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানা লিখিত অভিযোগ দেয়া হয়। অন্যদিকে বাদ আছর দেবপাড়া বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের মুসল্লিরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে অনির্বাণকে আইনের আওতায় আনার জোরদাবী জানান।
এদিকে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে তাকে স্থায়ী ভাবে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রদল।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান- সাংগঠনিক শৃংখলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস ও কমেন্ট এর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনিকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- অনির্বাণকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে। তিনি বলেন, অপরাধ করে কেউ আইনের হাত থেকে বাঁচার সুযোগ নেই। সবাইকে ধৈর্য্য ধারণের আহবান জানান তিনি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আস্তিক বনাম নাস্তিক ধর্ম বিজ্ঞান যুক্তিসংগত আলোচনা’ নামক ফেসবুক গ্রুপে গত ১ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত দুটি পোস্ট করেন নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনি। ৯ ফেব্রুয়ারী ফেসবুক পোস্টে অনির্বাণ নাগ অনি রাসূল (সাঃ) কে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করে। এর পরপরই অনির্বাণের ফেসবুক পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। অনির্বাণ নাগ অনিকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবী করে শতাধিক পোস্ট করেন ফেসবুক ব্যবহারকারীরা। ইতিপূর্বেও অনির্বাণের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অভিযোগ রয়েছে। তবে বার বার ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবী করে রক্ষা পেয়ে যায়। বিষয়টি ছড়িয়ে পড়ার পর অনির্বাণ নাগ অনি তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবী করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে। এরপর থেকে তারঁ আইডি ফেসবুকে পাওয়া যাচ্ছেনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com