সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের কামাল হত্যা মামলার আসামী রফিকুল এখন ফ্রান্সে!

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আলোচিত যুবলীগ নেতা কামাল হোসেন (৩৮) হত্যা মামলার আসামীরা এখনো অধরা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আসামীদের ধরতে পারেনি পুলিশ। মালার ২নং আসামী রফিকুল ইসলাম পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে ফাড়ি জমিয়েছেন ইউরোপের দেশ ফ্রান্সে। সূত্র বলছে, বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করছেন রফিকুল। সম্প্রতি প্যারিসের আইফেল টাওয়ার সামনে দাড়ানো একটি ছবি ফেসবুক পোষ্ট করেছেন রফিকুল। খোঁজ খবর নিয়ে জানা যায়, কামাল হত্যা মামলায় পুলিশের হাত থেকে রক্ষা পেতে প্রায় ৫ মাস আগে বিভিন্ন দেশ হয়ে ফ্রান্সে গিয়েছেন রফিকুল। রফিকুল আমড়াখাই গ্রামের নজরুল ইসলামের পুত্র।
উল্লেখ্য, ২০২১ সালের ৩১ আগষ্ট নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা কামাল হোসেন (৩৮) নিহত হন। স্থানীয়রা জানান, কামাল হোসেনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের চাচাতো ভাইদের মাঝে বিরোধ চলছিল। এ নিয়ে বার বার সালিশ বৈঠকে বসেও বিরোধের বিষয়টি সুরাহা হয়নি। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষে কামাল হোসেন (৩৮) গুরুতর জখম হন। পরে গ্রামবাসী এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন। সংঘর্ষে গুরুতর আহত কামাল হোসেনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আয়ফুল বিবি বাদি হয়ে ৫৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com