বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চাঁনপুরে মাকে হত্যায় জড়িত পুত্র মজিদ কারাগারে ॥ ছোরা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রাম থেকে তিন সন্তানের জননী আছিয়া খাতুন (৫৫) হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ছোরা উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পুলিশ আব্দুল মন্নান ছেলে মজিদের স্বীকারোক্তি অনুযায়ী চাঁনপুর গ্রামের একটি পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করে জব্দ করেন। অপরদিকে গতকাল বুধবার বিকালে নিহতের পুত্র আব্দুল মজিদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আব্দুল মজিদ পুলিশের নিকট ঘটনা স্বীকার করলে আদালতে স্বীকার করেনি। রিমাণ্ডে এনে তার কাছ থেকে আরও তথ্য উদঘাটন করা হবে। এ মামলায় আরও কারা জড়িত তাদেরও খোঁজে বের করা হবে।
গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে লোকড়া ইউনিয়নের চাঁনপুর মাঠের পাশে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মজিদের নিকট থেকে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পায়। তবে রিমার কাছ থেকে তথ্য না পাওয়ায় জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা অচিরেই বের হয়ে আসবে।
ওসি অজয় চন্দ্র জানান, মামলার রহস্য অনেকটা উন্মোচন হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি। আজকালের মধ্যে মামলা হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com