বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের তাহিরপুর পুরাতন জামে মসজিদ নির্মাণ কাজ বৈধ কমিটির মাধ্যমে করার দাবী

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের তাহিরপুর পুরাতন মসজিদ এর মোতাওয়াল্লী নিয়োগ করে অথবা উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে নির্মাণ করার জন্য দাবী জানানো হয়েছে। তাহিরপুর গ্রামবাসীর পক্ষে মতিউর রহমান উপজেলা নির্বাহী অফিসারের নিকট এক লিখিত আবেদনে এ দাবী জানান।
লিখিত আবেদনে বলা হয়, তাহিরপুর গ্রামের হাজী ঈসমাইল মিয়ার পুত্র আব্দুল আহাদ এবং একই গ্রামের হাজী আবুল মনসুরের পুত্র ইকবাল মিয়া মহল্লার কাউকে না জানিয়ে ব্যাক্তিগত ভাবে অন্যান্য লোকজনের যোগসাজশে ২লাখ টাকা মূল্যের মসজিদের আসবাবপত্র নামমাত্র মুল্যে ভাঙ্গারির কাছে বিক্রি করে দেন। এবং উল্লেখিত ব্যক্তিগণ কোনরূপ সভা না করে কাউকে দাওয়াত না করে কোন কমিটি তৈরি না করে এমনকি মোত্তাওয়ালি নির্ধারণ না করে ব্যক্তিগত ভাবে মসজিদের নামে অর্থ সংগ্রহ করছেন। আবেদনে বলা হয়, উক্ত মসজিদটি নতুনভাবে নির্মিত হওয়া একান্ত প্রয়োজন, কিন্তু আইনগত বৈধ কোন কমিটি না থাকার কারণে মসজিদ নির্মাণকে পুঁজি করে কয়েক ব্যক্তি অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এ মতাবস্থায় মসজিদটি নির্মাণের পূর্বে মোত্তাওয়ালি নিয়োগ সহ একটি কমিটি গঠনের মাধ্যমে অথবা নির্বাহী কর্মকর্তা নিজ তত্ত্ববধানে মসজিদ নির্মাণ করার আহ্বান জানান অভিযোগকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com