বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাগাপাশায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার ॥ মিলেনি পরিচয়

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজারের নিকট বড় ব্রীজের নিচে ডোবা থেকে আড়াই বছর বয়সের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২র দিকে উপজেলার নবীগঞ্জ রোডে এ ঘটনা ঘটেছে। তবে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও উদ্ধারকৃত শিশুর পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি দেলোয়ার হোসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকরা বোরো ধানের জমিতে কাজ করার সময় ব্রীজের নিচের ডোবায় শিশুর মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান এরশাদ আলীকে বিষয়টি অবগত করেন। ঘটনাটি পুলিশকে জানানো হয় এবং জানতে পেরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
ইউপি চেয়ারম্যান এরশাদ আলী বলেন ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে ব্রীজের উপর থেকে নিচে ফেলা দেওয়া হয়েছে। আমার ইউনিয়নের প্রতিটি গ্রামের খবর পাঠানো হয়েছে মরদেহের পরিচয় সনাক্তের জন্য। ওসি আরও জানান, পুলিশ ও পিবিআই লাশটি সনাক্তের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com