বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

নবীগঞ্জে সাবেক সচিব অশোক মাধব রায় ॥ মানুষ হতে গেলে ধর্মীয়-পারিবারিক শিক্ষা প্রত্যেকের জন্য অপরিহার্য

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৭৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নৌ-পরিবহণ মন্ত্রনালয়ের সাবেক সচিব অশোক মাধব রায় বলেছেন- ‘প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে ধর্মীয় ও পারিবারিক শিক্ষা অপরিহার্য, প্রকৃত অর্থে মানুষ হতে হলে ধর্মীয় উৎসব বা আলোচনা সভায় অংশগ্রহণ করতে হবে, তাই তরুণ প্রজন্মকে ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহণে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কেলি কানাইপুর ঘোষপাড়া গ্রামবাসীর উদ্যোগে অষ্টপ্রহর ব্যাপী লীলা সংকীর্তন সাধুসঙ্গ বৈষ্ণব মেলা মহোৎসব উপলক্ষে ভাগবতীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন- ধর্মীয় শিক্ষা মানুষকে সৎ পথে চলতে সাহায্য করে, হিন্দু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাড়া দেশে সাড়ে ৭ হাজার গীতা শিক্ষা কেন্দ্র চালু আছে, গীতা শিক্ষা কেন্দ্রে শিশু-কিশোর ও বৃদ্ধ নারী-পুরুষদের ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। এসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণে ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান। তিনি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির ও আখড়ায় সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভায় নামহট্ট ইসকনের সাধারণ সম্পাদক সুমোক্ষ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী ও উৎসব কমিটির সভাপতি কাউন্সিলর যুবরাজ গোপের সভাপতিত্বে ও প্রমথ সরকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন- ইসকন বাংলাদেশের সহ-সভাপতি অদ্বেত নমদ্বীপ স্বামী মহারাজ, বিনয় স্বামী মহারাজ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, হবিগঞ্জ ইসকনের অধ্যক্ষ উর্দায্য গৌর দাস ব্রহ্মচারী, ঢাকা উত্তরা ইসকনের অধ্যক্ষ শুভ নিতাই দাস ব্রহ্মচারী প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি ছিলেন- আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি রাখাল কুমার গোপ। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন ব্রজকৃষ্ণ দাস ব্রহ্মচারী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার ভক্তবৃন্দের ঢল নামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com