বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার সিকদারের রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের দ্রুত রোগ মুক্তি কামনা করে নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বাদ এশা নবীগঞ্জ শহরের মদিনা মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেন নবীগঞ্জ প্রেসক্লাব।
মিলাদ মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন মদিনা জামে মসজিদের খতিব মাওলানা শেহাব উদ্দিন। এসময় নবীগঞ্জের কর্মরত সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, সিনিয়র সাংবাদিক আবু তালেব, সাংবাদিক আলাল মিয়া প্রমুখ।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার স্কয়ার হসপিটালে তার বাইপাস সার্জারি অপারেশন করা হয়েছে। ডাক্তাররা জানান, তার হার্টের পাঁচটি ব্লক ধরা পড়লে তার ওপেন হার্ট সার্জারি সফল ভাবে সম্পন্ন হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com