বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে অভিযানে ১২টি বন্যপাখি জব্দ

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় বন্যপাখি উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল, তেলমাছড়া বিট কার্যালয়, সাতছড়ির রেঞ্জ কার্যালয়, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অংশগ্রহণে ও পাখী প্রেমিক সোসাইটির তথ্য ও সহযোগিতায় বন্যপাখি উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। সুত্র জানায়, মাধবপুর উপজেলার পৌর এলাকা, আদাঐর ইউপির মিরাশানি, সোনাই ইটভাটা এলাকায় যৌথ অভিযানে বিভিন্ন প্রকার পাখি, শিকারের ফাঁদ ও খাঁচা জব্দ হয়। এ সময় ২টি তিলা ঘুঘু, ৪ টি শালিক, ৩টি দেশী টিয়া, ১টি চন্দনা টিয়া, ১টি ডাহুক, ১টি দেশী ময়নাসহ এবং পাখি শিকারের অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। স্থানীয় মনতলা বাজারের বন্যপ্রাণী বন্যপাখি ব্যবসায়ী মালু (৫০) মিয়ার বিরুদ্ধে বন বিভাগের মামলা দায়ের প্রক্রিয়াও হচ্ছে বলে জানা যায়। ওই অভিযানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজাশ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-আমিন, তেলমাছড়ার বিট কর্মকর্তা হাবিবুল্লাহ, ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক মাসুদ লস্কর, পাখি প্রেমিক সোসাইটির আহবায়ক মুজাহিদ মসি, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল, মাধবপুর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ মো. শাহিনুদ্দিন, সাতছড়ির বিট কর্মকর্তা মামুনুর রশিদ, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম ও বন বিভাগের সদস্য মোঃ ইব্রাহিম ও মোমেন মিয়া প্রমুখ। এ ব্যাপারে সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান জানান, আমরা মাধবপুর এলাকায় বেশ কয়েকজন পাখি শিকারির সন্ধান পেয়েছি যারা পাখি শিকার ও বন্যপাখির অবৈধ বাণিজ্য করছে। ডিএফও মহোদয়ের নির্দেশনায় পরিচালিত অভিযানের দোষীদের বিরুদ্ধে বন্যপ্রাণি আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com