বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটনের মাতার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটনের মাতা ও চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদারের সহধর্মিণী অনুফা আক্তার ইন্তেকাল করেছেন। “(ইন্না-লিল্লাহে ও ইন্না ইলাই রাজেউন)” মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল রোববার (৭ জানুয়ারী) সকাল ৮.৫০ মিনিট সময়ে তিনি চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আছর বাদ উনার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জানাজা নামাজে উপস্থিতি ছিলেন- ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামচ্ছু, মিরাশি ইউপি চেয়ারম্যান মানিক সরকার, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চুসহ অসংখ্য মুসল্লীগণ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com