শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক নিরীক্ষা

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর থেকে গতকাল ২ জানুয়ারী উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ অফিসে সেবা প্রদানকারীদের সাক্ষাৎকার ও উপজেলা সদরের ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সেবাগ্রহীতাদের সাক্ষাৎকার নিয়ে এ নিরীক্ষা করা হয়। সেবাপ্রদানকারীদের মধ্যে সাক্ষাৎকার দেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডা. শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান ও ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের ৪ বারের চেয়ারম্যান মিজানুর রহমান খান। সেবাগ্রহীতাদের মধ্যে প্রতিবন্ধী ভাতাভোগী, ভিজিডি’র চাউল প্রাপ্ত দলিত দুঃস্থ নারী ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্ত দলিত শিক্ষার্থীদের অভিভাবকরা সাক্ষাৎকার প্রদান করেন। সামাজিক নিরীক্ষা কার্যক্রমে নিরীক্ষক হিসেবে অংশ নেন বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির যুগ্ম সম্পাদক এবং বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব। “পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প”- এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড’র কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এ সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com