সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

ধল পয়েন্টে ৫ গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের ধল পয়েন্টে দু’টি ইজিবাইকের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে ৪/৫ গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দু’টি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এতে একটি শিশু আহত হয়। তার পা ভেঙ্গে যায়। এ ঘটনা নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাত ৮ টার দিকে ভাটপাড়া ও ধল গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে আশেঢ়া, ফান্ডাইল, বদলপুর ভাটপাড়া গ্রামের পক্ষ নেয়। অপর দিকে বামকান্দি গ্রামের লোকজন ধল গ্রামের পক্ষ নেয়। ধল সড়ক বাজারে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com