বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৮৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ’র সভাপতিত্বে ও পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। সংবর্ধিত ব্যক্তিত্ব ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক অজিত কুমার দেব, মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ডিএনআই সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নোমান, মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক আলেয়া বেগম, শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, আদর্শ বিদ্যানিকেতন ভুলকোটের সাবেক প্রধান শিক্ষক মানিক মিয়া, সানশাইন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দ্বিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম জাফরী, সহকারী শিক্ষক মিল্টন বিশ্বাস ও ইউসুফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ছালেহ মো: জাবের এবং বিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল চন্দ্র রায়। সভা শেষে সংবর্ধিত ব্যক্তিত্ব এসএম আসাদুজ্জামানকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com