বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রিচি এলাকায় টমটমের সাথে কাপড় পেঁচিয়ে সাধু নিহত ॥ দাহ সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকায় টমটম দুর্ঘটনায় অরবিন্দু দাস (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অরবিন্দু দাস লাখাই উপজেলার মৃত অভয় চরণ দাসের ছেলে। আরবিন্দু দাস রিচি এলাকার একটি আশ্রমের সাধু ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, ওই সময় আরবিন্দু দাস একটি টমটম যোগে লাখাইয়ে তার বাড়ি যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে টমটমের চাকার সাথে তার গলার একটি কাপড় পেঁচিয়ে গলার বেশির ভাগ অংশ কেটে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com