সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুর আইনশৃঙ্খলা সভায় বক্তারা নির্বাচনে স্বাচ্ছন্দে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ থাকবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পূর্ণ চাপমুক্ত ও নিরপেক্ষ। দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বাচ্ছন্দ্য পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ থাকবে। এ নির্বাচনে দূর্গম এলাকা ব্যতিত মাধবপুর উপজেলার সকল কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটারদের মন থেকে সংকোচ ও সন্দেহ দূর করার লক্ষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম ফয়সাল এমন বক্তব্য দেন। কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান তার বক্তব্য বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় মাধবপুরে রাজনৈতিক সম্প্রীতি অত্যন্ত ভালো। এখানে নির্বাচনকে কেন্দ্র করে কোন সংঘাত সংঘর্ষের ইতিহাস নেই, সামনে যেন না হয় সে জন্য সকলেই সজাগ থাকতে হবে। শ্রদ্ধাবোধের সাথে নির্বাচনী প্রচারনা চালাতে হবে। আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে এই নির্বাচনে ভোটারদের প্রাধ্যন দেওয়া হচ্ছে। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশনা পুলিশের বাস্তবায়ন করে যাচ্ছে। সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন জারু, আলাউদ্দিন, মাহবুর রহমান সোহাগ, মীর খোরশেদ আলম, মোঃ মাসুদ খাঁন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com