বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

আজমিরীগঞ্জ আওয়ামী লীগ সভাপতি মিসবাহ উদ্দিন ভূইয়া হৃদরোগে আক্রান্ত হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউপি চেয়ারম্যান মিসবাহ উদ্দিন ভূঁইয়া হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল মঙ্গলবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিচে পড়ে মাথায় কিছুটা আঘাত পান। সাথে সাথে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে দুপুরে মিনিটে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়। মিসবাহ উদ্দিন ভূইয়ার অসুস্থতার খবর জেনে খোঁজ খবর নিতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজমিরীগঞ্জ-বানিয়াচং নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বড় ভাই মিনহাজ উদ্দিন শরীফ রাসেল, হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, কাকাইলছওয়ে ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বারবার নির্বাচিত মেম্বার নজরুল ইসলাম বাবুলসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। হবিগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার বলেছেন তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com