বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের নির্বাচনী সভায় ॥ আবারও এমপি আবু জাহিরকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয়

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর সমর্থনে নির্বাচনী সভা করেছে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ। গত সোমবার এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য।
সভায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত লোকজন উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি আবু জাহিরকে চতুর্থবার বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মোঃ আফীল উদ্দিন, উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ উদ্দিন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও এমপি আবু জাহির এঁর সন্তান ব্যারিস্টার মোঃ ইফাত জামিল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহবাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন, সাংগঠনিক সম্পাদক পার্থসারথি রায়, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজন কুড়ি, ৩নং ওয়ার্ড সভাপতি পীযূষ রায় ও সহ সভাপতি উত্তম অধিকারী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কাশেম, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শোভন তালুকদার ও সহ সভাপতি সুধাংশু তালুকদার, ৬নং ওয়ার্ডের সভাপতি নূর উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক শামীম খান, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মোতালিব মমরাজ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খায়রুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সভাপতি ছালেক মিয়া ও সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ইদু, ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান জামান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com