বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে চা বাগানে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি ॥ চেয়ারম্যান ও ডিজিএমসহ ১৬ জনের মালামাল লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চা বাগান এলাকায় সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদলের হাত থেকে রেহাই পায়নি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বাগানের ব্যবস্থাপনা পরিচালকও। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৩শ গজ দক্ষিণে সুরমা চা বাগান সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল হক মিঠুসহ ১৫/১৬ জনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ও ডিজিএম এমদাদুল হক মিঠু জানান, তেলিয়াপাড়া চা বাগান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ১০/১২ জনের ডাকাতদল সড়কে গাছ ফেলে ৬/৭টি যানবাহন আটক করে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ডাকাতদল ১৫/১৬ জনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার সহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় ডাকাত দলের হামলায় খেজুর খাঁ সহ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে মাধবপুর সাকের্লের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী দ্রুত ঘটনাস্থলে যান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, লুন্ঠিত মালামাল উদ্ধার সহ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com