সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ পৌর এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥‘শিশুরাই আমাদের ভবিষ্যত। তাই শিশুদের স্বাস্থ্য রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে।’ হবিগঞ্জ পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মেয়র আতাউর রহমান সেলিম এসব কথা বলেন। তিনি বলেন ‘আমাদের শিশুরা যাতে রোগমুক্ত থাকে সেজন্যেই তাদেরকে সময়মতো টিকা দিতে হবে। তাদেরকে স্বাস্থ্য সম্মত জীবন যাপনে অভ্যস্থ করে তোলতে হবে।’
গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকসহ অন্যান্যরা।
হবিগঞ্জ পৌরসভার ৩৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। মোট লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫ শত ৬৮ জন শিশু। গতকাল কর্মসূচী খাওয়ানো হয় ৮ হাজার ৪শ ৪৮ জন শিশুকে। ৬-১১ মাস বয়সী শিশুর ল্যমাত্রা ছিল ৯৭৮, নীল রংয়ের ভিটামিন “এ” ক্যাপসুল টিকা খাওয়ানো হয়েছে ৯৬৫ জনকে এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর ল্যমাত্রা ছিল ৭৫৯০, লাল রংয়ের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে ৭৪৮৩ জনকে। হবিগঞ্জ পৌর যে সকল শিশুরা বাদ পড়েছে তারা স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা খেতে পারবে বলে জানিয়েছে পৌরসভা সূত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com