শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় প্রতাকা ও দুদক’র প্রতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে বানিয়াচং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষন রায়, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, আমরা নিজেরা দুর্নীতি করব না অন্যকে ও দুর্নীতি করতে দেবনা। প্রতিটি পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধে সজাগ দৃষ্টি রাখতে হবে। সমাজ থেকে পুরোপুরি দুর্নীতি দুর করতে হলে সবাইকে এক যোগে কাজ করাসহ সকল সেক্টরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com