বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মহিলা আ’লীগের

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে হবিগঞ্জে একযোগে কাজ করার প্রত্যয় করছেন মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল হবিগঞ্জ পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের আওয়ামী লীগের আলোচনা সভায় তাঁরা এই প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ইসমত আরা জলি। সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এছাড়াও শরীফা আক্তার কুমকুম এবং তাসলিমা আক্তার হ্যাপীসহ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সহশ্রাধিক নেত্রী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রহিমা আক্তার মিনা এবং রিতা রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com