বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রোহিঙ্গা নারীকে পাসপোর্ট করাতে গিয়ে আটক মাহির জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারীকে পাসপোর্ট করানোর সময় আটক আমানুর রশিদ মাহি (২৫) এর জামিন না-মঞ্জুর করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসানুল ইসলামের নিকট জামিন আবেদন করলে তা না-মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ছালেহ উদ্দিন আহমেদ। আসামি পক্ষে ছিলেন, ত্রিলোক কান্তি বিজন প্রমূখ। এর আগে একাধিকবার ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিন না-মঞ্জুর করা হয়। সম্প্রতি রোহিঙ্গা যুবতীকে ৩৫ হাজার টাকার বিনিময়ে ভূয়া কাগজপত্র বানিয়ে পাসপোর্ট করাতে গেলে তাকে আটক করা হয়। পরে সে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com