বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩১৫ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইটে লাইনের ওপর অবৈধ বাজার বসায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দূর্ঘটনা। তারপরও এসব বাজারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। দিন দিন তারা বেপরোয়া হয়ে উঠেছে।
অভিযোগ রয়েছে, কতিপয় প্রভাবশালী ব্যক্তি এখানের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকার কমিশন নিচ্ছে। গতকাল সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র তোরাব আলী (৫০) রেল লাইন পার হতে গেলে অবৈধ বাজার থাকার কারণে পার হতে না পারায় সিলেটগামী পারাবত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে গেলেও অল্পের জন্য তিনি রক্ষা পান। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরকম আরও অনেক ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপরও এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। জানা যায়, প্রতিদিন সিলেট, ঢাকা, চট্টগ্রাম লাইনে আন্তঃনগরসহ প্রায় ১৫ টি ট্রেন চলাচল করছে। ট্রেন আসার সাথে সাথেই তারা সরে পড়ে। ট্রেন চলে গেলে বাজার বসে। এতে আরও কোনো মারাত্মক দূর্ঘটনার আশংকা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com