বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মাধবপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীর কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া। পেশকার ফজলু মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আলী রাজার পুত্র জিয়াউর রহমান (৫০) এর সাথে মাধবপুর উপজেলার সমজিদপুর গ্রামের আব্দুল আওয়ালের কন্যা নাজমা বেগমের বিয়ে হয়। ২০২০ সালের ২৭ জানুয়ারি দুই লাখ টাকা যৌতুকের জন্য নাজমা বেগমকে মারধোর ও নির্যাতন করে জিয়াউর রহমান। এক পর্যায়ে তাকে ছেড়ে সে চলে যায়। নাজমা বেগম এ বিষয়ে ওই বছরের ৩ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। তবে রায়ের সময় জিয়াউর রহমান পলাতক ছিলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com