মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি মেয়র ছাবির আহমদ চৌধুরীর আহ্বান ॥ ভবিষ্যৎ প্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্যুত না হয় সেদিকে খেয়াল রাখবেন

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিজের শেকড়কে ভুলে গেলে চলবেনা ভবিষ্যৎ প্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্যুত না হয় সেদিকে খেয়াল রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানালেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। তিনি বলেন আমারা যেখানেই থাকিনা কেনো আমাদের অবশ্যই শেকড়ের সন্ধান করতে হবে। ব্রিটেনে বসবারত ব্রিটিশ বাংলাদেশী নব প্রজন্মকে দেশের সাথে সম্পর্ক রাখতে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।
গতকাল ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে ইষ্টলন্ডনের একটি রেষ্টুরেন্টে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গেনাইজেশন ইউকে আয়োজিত সংবর্ধনা সভায় লন্ডন সফররত নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌর শহরে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন শত বছরের পৌর শহর গুলোর তুলনায় নবগঠিত নবীগঞ্জ পৌরসভা অনেক দূর এগিয়ে গেছে। তিনি বলেন, এই পৌর এলাকার অভ্যন্তরে সরকারী কোন জমি না থাকলেও তার প্রচেষ্টায় প্রায় দুই একর ভূমি ক্রয় করে ডাম্পিং ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে জানজট সমস্যার সমাধান কল্পে নবীগঞ্জ-শেরপুর রোডকে প্রসস্থ করাসহ ডেনেজ ব্যবস্থা করা হয়েছে। (যার ব্যয়ভার প্রায় পঁচিশ কোটি টাকা) এখন আর শহর বাসীকে জলাবদ্ধতায় ভোগতে হবেনা। পৌর শহরে একটি গোরস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, মেয়র হিসেবে তিনি যে সম্মানী ভাতা পান তা নিজে খরচ না করে আর্থ মানবতার সেবায় ব্যয় করেন। এছাড়া সরকারী তহবিল থেকে কোন ধরেনের খরচও তিনি নেননি। আর একারণেই দলমত নির্বিশেষে মানুষ তাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিচ্ছে। তিনি বলেন, আপনাদের দোয়া থাকলে আমি এভাবে নিজেকে মানব সেবায় বিলিয়ে দিতে চাই। সংগঠনের সভাপতি আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তালিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন সফররত সিলেট জেলা বারের সদস্য অ্যডভোকেট জোৎস্না ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের প্রেসিডেন্ট ব্যারিষ্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন এডভাইজার শামীম চৌধুরী, সংবর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে আরো বক্তব্য রাখেন, সলিসিটর সৈয়দা নাসিমা বেগম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুল হাসান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান, ফারসু মিয়া, বাবুল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মোহিত, লোকমান হোসেন, জসিম উদ্দিন, মিনাল আহমদ চৌধুরী, সুমন আহমেদ প্রমুখ। অতিথিকে ফুল দিয়ে বরন করেন সলিসিটর সৈয়দা নাসিমা বেগম ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সুফি সুহেল আহমদ ও অন্যান্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com