বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সিলেট বিভাগ জয়ের ধারপ্রান্থে হবিগঞ্জের বালক-বালিকারা

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় সিলেট বিভাগ জয়ের ধারপ্রান্থে হবিগঞ্জ জেলার বালক ও বালিকা দল। এ দুটি দল আজ ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী প্রতিপক্ষ সিলেটের।
এর আগে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) সিলেট বিভাগীয় পর্যায়ের খেলায় সেমিফাইনালে তারা বিজয়ী হয়। সেমিফাইনালে হবিগঞ্জের বালিকারা সুনামগঞ্জ জেলা দলকে ১-০ গোলে এবং বালকরা একই জেলাকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে হারিয়েছে।
আজ সিলেটের উপশহর এলাকায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উভয় টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। বালিকাদের খেলা সকাল সাড়ে ১১টায় এবং বালক দলের খেলা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। ফাইনালে উভয় টুর্ণামেন্টে হবিগঞ্জের প্রতিপক্ষ থাকবে সিলেট জেলা দল।
এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম বলেন, ‘আমাদের বালক ও বালিকা দলকে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রেরণা দিয়ে যাচ্ছি। এজন্য হবিগঞ্জ জেলাবাসীর দোয়া কামনা করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com