বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে ২ টায় উপজেলার শাহজাহানপুর গ্রামে বাড়ি পাশে সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের নেতৃত্বে মাধবপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এর আগে জানাজা নামাযে মুক্তিযোদ্ধা জারু মিয়া উপজেলা সহকারী কমান্ডার, শাহজাহানপুর ইউনিয়নের সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা লোকমান মিয়া, মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, আলেফ খাঁ, ইউপি সদস্য জসিম উদ্দিন, প্রমুখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা জসিম উদ্দীন (৮০) সোমবার দিবাগত রাত ৩ টা ৫ মিনিটে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না……….রাজিউন। মৃত্যুকালে তিনি, ৬ ছেলে, ২ মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com