সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শান্তির সমাবেশে-এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান ॥ দেশের সংবিধান অনুযায়ী যথা সময়েই শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় পরিণত করা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ এগিয়ে চলেছে দ্রতগতিতে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। গত বুধবার মক্রমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন- বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্য নানা কর্মকান্ড পরিচালনা করছে। তাদের বলবো কোনো ষড়যন্ত্র করে, নাশকতামূলক কর্মকান্ড করে এই সরকারের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্থ করা যায়নি। তেমনিভাবে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে সংসদ নির্বাচন ব্যর্থ করা যাবে না। এই নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে শেখ হাসিনার নেতৃত্বেই হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের আলোয় উদ্ভাসিত করেছে। প্রধানমন্ত্রী আজকে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আমরা পরিচিত হবো। বিএনপি-জামায়াতের রাজনীতি অপরাজনীতি। সেই রাজনীতি আমরা কখনোই মেনে নেবো না। আমরা নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবো। মক্রমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল কবির মাসুদের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাস্টার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব হুমায়ূন করি রেজা, জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, হবিগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আবুল আজাদ, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি হাসান চৌধুরী হেমসিন, ইউপি চেয়ারম্যান মাসুদ কুরাইশি মক্কী, ইউপি চেয়ারম্যান মঞ্জু কান্তি দাস, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুর রউফ, আজমিরীগঞ্জ উপেজলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ লুৎফুর রহমান চৌধুরী, ছানু লাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জুবাইয়ের আহমেদ জাবের, বানিয়াচং উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন লাল মিয়া, সদস্য সচিব সেবুল ঠাকুর। সভায় বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com