বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে এডিপির অর্থায়নে কৃষকদের বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০জন কৃষককে বিনামূল্যে সরিষা বীজ ও সার দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষা বীজ, ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি ডিএপি সার দেয়া হয়। বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com