বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

আজমিরীগঞ্জে হত্যাকান্ডের ঘটনায় যুবকের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আবু ছালিক নামে এক যুবক হত্যাকান্ডের ঘটনায় একজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম এর বিচারক মোঃ আজিজুল হক গতকাল সোমবার বিকেলে এ রায় দেন। দন্ডিত আসামী ওই উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ আলীর ছেলে লকুজ মিয়া (৩৭)।
উক্ত মামলার বাকি ২৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। মামলার বিচার চলাকালে অপর ৫ জন আসামী মৃত্যুবরণ করায় তাদেরকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ জানান, মামলার ১২ জন সাক্ষির স্বাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি বলেন, একই সাথে দন্ডিত আসামীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে উক্ত টাকা তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ওই উপজেলা শিবপাশা গ্রামের আবির হোসেনের সাথে কিছু জমি নিয়ে মজিবুর রহমান চৌধুরীর আদালতে মামলা মোকদ্দমা চলছিল। ২০১১ সালের ১৫ নভেম্বর বিকেলে বিরোধপূর্ণ জমিতে মজিবুর রহমান চৌধুরী কাজ করতে যান। এ সময় আবির হোসেন ও তার লোকজন বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তখন মজিবুর রহমান চৌধুরীর শ্যালক আবু সালেক (৩৫) ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় মজিবুর রহমান চৌধুরী বাদি হয়ে ৩০ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। ৩০ জনের মধ্যে ইতিমধ্যে ৫ আসামি মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় ২ আসামি পলাতক ছিল তারও খালাস পায়।
মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার পর মাহবুবুল আলম বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার যে এখনো বাংলাদেশে আছে তাই প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com