বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাংবাদিকদের সাথে শায়েস্তাগঞ্জ থানার নবাগত ওসির মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ভূইয়া মতবিনিময় সভা করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় থানায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উওম কুমার দাস, এস আই হীরক চক্রবর্তী। সাংবাদিকদের মধ্যে ছিলেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সভাপতি মোঃ ফিরুজুল ইসলাম চৌধুরী, মোঃ আব্দুর রকিব, সাবেক সহ-সভাপতি সমীরণ চক্রবর্তী শংকু, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, কামরুজ্জামান আল রিয়াদ, হারুন সাই, শাহ মোস্তফা কামাল, সৈয়দ শাহান শাহ পীর, সৈয়দ এম এ আর মাসুক ভান্ডারী, কামরুল হাসান, শামীম আহমেদ, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক বুলবুল, অপু দাশ, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী প্রেসব্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ভূইয়া বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষন, নারী-নির্যাতন, বাল্য বিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। এই বলিষ্ঠ ভূমিকা গ্রহন করবেন বলে মত প্রকাশ করেন বক্তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com