বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে ভ্যান চালকের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে লাল মিয়া (৪৫) নামে এক ৪ সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার চৌমুনী ইউনিয়নের জয়পুর গ্রামে গতকাল সোমবার বিকেলে ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রায় ২০ বছর আগে ঢাকার সাভারে পরিবার নিয়ে বসবাস করার সময় গার্মেন্টস কর্মী মজিনা বেগমের সঙ্গে সঙ্গে বিয়ে হয়। কয়েক বছর পর শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তাদের বাড়ি উপজেলার চৌমূহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এরই মধ্যে তাদের ৪ সন্তান জন্ম নেয়। ভ্যান চালিয়ে সংসার চালাতেন লাল মিয়া। কিছুদিন যাবত তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল সোমবার বিকাল ৩ টার দিকে বাড়িতে তিনি গলায় ফাঁস লাগায়। স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর থানার এস আই মনিরুজ্জামান লাশের সুরতহাল রিপোর্ট করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com