বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দুর্গাপুজার প্রতিমা বির্সজন

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার প্রতিমা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মঙ্গলবার বিকাল ৫টা থেকে মাধবপুর পিংলী নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এবার উপজেলার ৯৯টি পূজা মন্ডপে আইন শৃংখলা বাহিনী কঠোর নজরদারিতে শান্তিপূর্নভাবে দূর্গাপূজা উদযাপন করা হয়। পূজা মন্ডপ গুলো জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃংখলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার বিজয়া দশমীতে পৌর এলাকার, বাউসা ইউপির, সদর ইউপির, করগাওঁ ইউপি, ইনাতগঞ্জ ইউপি ও দীঘলবাক ইউনিয়নের পূজা মন্ডপের প্রতিমা বির্সজন দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন স্থানীয় এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড. গতিগোবিন্দ্র দাশ, উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, এসিল্যান্ড শাহীন দেলোয়ার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, ইউপি চেয়ারম্যান নোমান হোসেন, নির্মলেন্দু দাশ রানা, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক, সাবেক প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম প্রমূখ। উপজেলার ৯৯টি পূজা মন্ডপের প্রতিমা নিকটবর্তী স্ব-স্ব নদী ও পুকুরে বিসর্জন দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com