বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে শারদীয় দুর্গা পূজা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন মন্ডপে গিয়ে শারদীয় দুর্গা পূজা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। গতকাল শনিবার তিনি দিনব্যাপী মাধবপুর পৌরসভা সহ উপজেলার ১২০টি দুর্গা পূজা মন্ডপের মধ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্ব-স্ব পুজা মন্ডপ কমিটির সাথে শুভেচ্ছা ও মতবিনিময় প্রদান করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পূজা উদযাপন কমিটির নেতা মনোজ পাল, বাবুল রায়, বেনু রায়, কাউন্সিলর দুলাল খাঁ, বিশ্বজিৎ দাস, শেখ জহির, সমাজসেবক কবির খাঁন চৌধুরী প্রমূখ। উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি রয়েছে। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন যাতে তাদের যেকোনো সমস্যা হলে তাকে সঙ্গে সঙ্গে অবহিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com